গ্রীষ্মকালীন টমেটো চাষে লাভ কৃষকের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০২ পিএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঝিনাইদহে আগাম গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন ফলেছে। অধিক মুনাফা পেয়ে খুশি কৃষকরা। প্রথমবারের মতো ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়ানে গ্রীষ্মকালীন টমেটো প্রদর্শনী প্লটের মাধ্যমে এই টমেটো চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝেও আগ্রহ বেড়েছে। উদ্বুদ্ধ হচ্ছেন অন্যান্য কৃষকরাও।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারই প্রথম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে সবজি জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার প্রদর্শনীর মাধ্যমে দুটি প্রদর্শনীতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হয়েছে। উপজেলার হলিধানী ও প্রতাবপুর গ্রামের মাঠে দুটি জমির মোট ১০ শতক ও ৫ শতক জমিতে বারি হাইব্রিড টমেটো-৪ ও ১১ (সামার কিং) জাতের টমেটো চাষ হয়েছে। আধুনিক উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণ ও সুষম সার ব্যবস্থাপনায় এই চাষ করেছেন কৃষকরা।
কৃষক মো. আব্দুল জলিল ও মিজানুর ব্যাপারী জানান, উপজেলা কৃষি অফিস থেকে গ্রীষ্মকালীন টমেটো চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে চাষাবাদ শুরু করেন তারা। জমি প্রস্তুত, সার, ওষুধ ও পরিচর্যার জন্য অফিস থেকে সহযোগিতা ও নিয়মিত পরামর্শ পেয়েছেন। গ্রীষ্মকালীন উচ্চ ফলনশীল টমেটো চাষ করে বেশ লাভবান হয়েছেন তারা। ইতোমধ্যে বাজারে টমেটো বিক্রি শুরু করেছেন। বর্তমানে এই টমেটো পাইকারি বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে অল্প জমিতে অনেক লাভবান হওয়া যায়। কীটনাশক ও রাসায়নিক সারও কম লাগে, যার কারণে খরচ কম লাভ বেশি।
হলিধানী ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মফিজ উদ্দীন জানান, গ্রীষ্মকালীন টমেটো চাষে বেশ লাভজনক। কৃষি অফিস কৃষকদের গ্রীষ্মকালীন টমেটো চাষে উদ্বুদ্ধ করছে। এই টমেটো চাষ করে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে, যার ফলে আগামীতে এই টমেটো চাষ বৃদ্ধি পাবে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী জানান, এ বছরই প্রথমবারের মতো প্রদর্শনীর মাধ্যমে গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হয়েছে। এই টমেটো চাষ খুবই লাভজনক। বাজারে এর মূল্যও অনেক বেশি। সারা বছর টমেটোর চাহিদা পূরণ করতে গ্রীষ্মকালীন বারি হাইব্রিড টমেটো-৪ ও ১১ জাতের টমেটো চাষ করার পরামর্শ দেন তিনি। এছাড়াও গ্রীষ্মকালীন টমেটো চাষে উপজেলা কৃষি অফিস চাষিদের সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না



